শিক্ষক নিবন্ধন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষক নিবন্ধন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব শিগগিরই: প্রস্তুতি নিন এখনই, সুযোগ হাতছাড়া করবেন না!

শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব শিগগিরই: প্রস্তুতি নিন এখনই, সুযোগ হাতছাড়া করবেন না!

শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব শিগগিরই

শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব শিগগিরই: প্রস্তুতি নিন এখনই, সুযোগ হাতছাড়া করবেন না!
দেশজুড়ে শিক্ষক হওয়ার স্বপ্ন যারা লালন করছেন, তাদের জন্য আসছে বড় সুখবর। বহুল প্রতীক্ষিত শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে খুব শিগগিরই—সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এমন জোরালো আভাস পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতেই সার্কুলার প্রকাশিত হতে পারে। ফলে এখনই সময় নিজেকে প্রস্তুত করার, কারণ সুযোগ আসলে প্রস্তুতরাই এগিয়ে থাকে।

কেন এই সার্কুলার এত গুরুত্বপূর্ণ?
শিক্ষক নিবন্ধন শুধু একটি চাকরির সুযোগ নয়, এটি একটি সম্মানজনক পেশায় প্রবেশের দরজা। প্রতি বছর হাজার হাজার প্রার্থী এই পরীক্ষার মাধ্যমে তাদের ক্যারিয়ার গড়ার পথ তৈরি করেন। নতুন সার্কুলার প্রকাশিত হলে আবারও সৃষ্টি হবে প্রতিযোগিতামূলক পরিবেশ, যেখানে সঠিক প্রস্তুতিই আপনাকে এগিয়ে রাখবে।

কী থাকতে পারে এই সার্কুলারে?

আসন্ন সার্কুলারে আগের বছরের মতোই স্কুল, স্কুল-২ এবং কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুযোগ থাকবে, বিষয়ভিত্তিক পদ, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সিলেবাস—সবকিছুই নির্ধারিত কাঠামোর মধ্যেই থাকবে, তবে কিছু পরিবর্তন বা আপডেটও আসতে পারে।
এখনই কী করবেন?


আগের বছরের প্রশ্নগুলো রিভিউ করুন

  • সিলেবাস অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করুন
  • বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ের উপর জোর দিন
  • নিয়মিত মডেল টেস্ট দিন
  • সময় নষ্ট না করে শুরু করুন
  • বিষয়ভিত্তিক পড়া এখন থেকেই শুরু করুন 

অনেকেই সার্কুলার প্রকাশের পর প্রস্তুতি শুরু করেন, কিন্তু ততক্ষণে অনেকটা সময় চলে যায়। আপনি যদি এখন থেকেই প্রস্তুতি শুরু করেন, তাহলে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন কয়েক ধাপ।

শেষ কথাঃ 
এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যে সার্কুলার নিশ্চিত হয়ে যাবে। 
শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের অপেক্ষায় না থেকে, প্রস্তুতির যুদ্ধ শুরু করুন আজ থেকেই। কারণ এই সুযোগই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত।

“প্রস্তুতিই সাফল্যের প্রথম ধাপ—আজই শুরু করুন।”

সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

  ১৮ তম লিখিত ফলাফল নিয়ে সর্বশেষ ভিডিও।

১৮ তম লিখিত ফলাফল নিয়ে সর্বশেষ ভিডিও।

১৮ তম লিখিত ফলাফল নিয়ে সর্বশেষ ভিডিও।

প্রিয় ১৮ তম লিখিত ফলাফল প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন। আসলে এই মুহূর্তে ভালো আছেন এই কথা বলার যুক্তিকথাও হারিয়ে ফেলেছি।

 এনটিআরসিএ এর নাটক দেখতে দেখতে আপনারা ইতিমধ্যে হয়রান হয়ে গেছেন। আমি নিজেও ১৮ তম ফলাফল নিয়ে ভিডিও দেওয়ার মন মানুসিকতা হারিয়ে ফেলেছি। তবুও আপনারা অনেকেই আমার ভিডিও এর জন্য অপেক্ষায় থাকেন।  

তবে আপনাদের বলতে চায় এতদিন যেহেতু কষ্ট করেছেন তাহলে আর কয়েকটা দিন ধৈর্য ধরুন। আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর একে অপরের জন্য দোয়া করুন। আমিও আপনাদের জন্য মন প্রাণ দিয়ে দোয়া করি আল্লাহ্‌ রব্বুল আলামিন আপনাদের সকলের হালাল ও উত্তম রিযিকের ব্যবস্থা করে দিন। “আমিন”

এখন এনটিআরসি এর চলমান কার্যক্রম গুলো আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো জানার পরিপ্রেক্ষিতে আপনারা সহজেই অনুমান করতে পারবেন আসলে কবে নাগাদ ১৮ তমদের লিখিত রেজাল্ট দিতে চলেছে।  

আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ বা পত্রিকায় দেখেছেন এনটিআরসিএ সকল ওয়েমার শীট এসে পৌঁছায় নি। কিছু পরিমান ওয়েমার শীট না আসার কারণে মূলত রেজাল্ট আটকে আছে। পূর্বের ওয়েমার শীটের স্ক্যানিং এর কাজ শেষ। বাকি ওয়েমার শীট গুলো এনটিআরসিতে পৌঁছালেই রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে।   

এরই মাঝে এনটিআরসিএ টেলিটকের সাথে আলাপ আলোচনা করেছেন। সকল কাজ কমপ্লিট হলেই এনটিআরসিএ এর অফিসিয়াল ওয়েবসাইট ও এনটিআরসিএ টেলিটক বিডি ডট কমের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করবেন। এছাড়াও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এনটিআরসিএ এর এসকল কার্যক্রমের উপর ভিত্তি করে বলা যায় আগামি ১০ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে রেজাল্ট নিশ্চিত পেয়ে যাবেন। তবে বাকি ওয়েমার শিট ২ কর্ম দিবসের মধ্যে জমা হলে আগামি ১০ তারিখে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে।

যদি ১০ তারিখে দিতে না পারে তাহলে ১১-১৩ তারিখ এই তিন দিন সরকারি ছুটি থাকার কারণে এই রেজাল্ট ১৭ তারিখ পর্যন্ত যেতে পারে। তবে আরও একটি সত্যি কথা হলো ওয়েমার শীট নিয়ে এনটিআরসিএ মূলত দোহায় দেখাচ্ছে। 

আমার মনে হচ্ছে  এনটিআরসিএ  যে কোন মুহূর্তে ফল প্রকাশ করে দিবে। ১৭ তমতেও এমনটা করছিল কিন্তু হঠাত করেই রেজাল্ট দিয়ে দেই। কাজেই আর কয়েকটা দিন ধৈর্য ধরুন আর আল্লাহর উপর ভরশা করুন। সবার প্রতি দোয়া রেখে এখানেই শেষ করছি। “আল্লাহ্‌ হাফেজ”   

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত ফল আগামী সপ্তাহে।

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত ফল আগামী সপ্তাহে।

আমাদের www.topbanglapage.com ওয়েবসাইট

প্রিয় ১৮ তম পরীক্ষার্থী ভাই বোনেরা আমাদের Top Bangla Page ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের www.topbanglapage.com ওয়েবসাইটের মাধ্যমে সরকারি, বেসরকারি, ব্যাংক, প্রাইমারী ও এনটিআরসিএর প্রতিনিয়ত আপডেট নিউজ পাবলিশ করা হয়। কাজেই সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন। 

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে প্রধান পরীক্ষকরা সকল বিষয়ের খাতা মূল্যায়ন শেষ করে এনটিআরসিএ অফিসে জমা দিয়েছেন। বর্তমানে খাতাগুলোর স্ক্যানিং কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজওয়ানুল হক। 

এনটিআরসিএ এর সচিব রিজওয়ানুল হক বলেন, ১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ অত্যান্ত দ্রুতগতিতে চলছে। তিনি আরও বলেন,  আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ১৮ তমদের ফল প্রকাশ করবো।  সেক্ষেত্রে অক্টোবরের প্রথমদিকে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।   

আপনারা সকলেই জানেন শিক্ষক নিবন্ধনের খাতা মুল্যায়নের জন্য ৪৫ দিন সময় নেওয়া হয় কিন্তু ক্ষেত্র বিশেষ এবং অনিবার্য পরিস্থিতির কারণে আরও ১৫ দিন বাড়িয়ে অর্থাৎ ৬০ দিনের রেজাল্ট দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ইতিমধ্যে ৭৯ দিন পার হতে যাচ্ছে। কাজেই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আগামী ১০ তারিখের মধ্যে লিখিত রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। “ইনশাল্লাহ”

 

শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিবন্ধন ভাইভার জন্য কি কি কাগজ লাগে ও বিশেষ কিছু পরামর্শ।

নিবন্ধন ভাইভার জন্য কি কি কাগজ লাগে ও বিশেষ কিছু পরামর্শ।

নিবন্ধন ভাইভার জন্য কি কি কাগজ লাগে ও বিশেষ কিছু পরামর্শ।

প্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আজকের ভিডিও তে আলোচনা করবো তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার জন্য কোন কোন ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও নিবন্ধনের মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে অভিজ্ঞতার আলোকে এমন কিছু পরামর্শ দিব যেগুলো অবশ্যই ভাইভা তে অংশগ্রহণ করার আগে একবার হলেও দেখে যেতে হবে। আমাদের প্রতিদিনের নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো করুন এবং Top Bangla Page ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমাদের জনপ্রিয় ওয়েবসাইট www.topbanglapages.com অনুসরণ করুন।

১৮তম ভাইভা পরীক্ষার জন্য যেসকল কাগজপত্র প্রয়োজন হবে:-

  1. ভাইভার জন্য মূল প্রবেশপত্র নিয়ে যেতে হবে। অর্থাৎ লিখিত তে টিকলে ভাইভার জন্য নতুন প্রবেশপত্র দেওয়া হবে।
  2. সকল সনদের মূল কপি এসএসসি, এইসএসসি ও অনার্সের মূল সনদ সঙ্গে নিয়ে যাবেন। মাস্টার্সের সনদ লাগে না তবে আপনি চাইলে সাথে রাখতে পারেন।
  3. এসএসসি, এইসএসসি ও অনার্সের মূল নম্বরপত্র বা মার্কশীট সঙ্গে নিবেন
  4. জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই সঙ্গে নিবেনতবে সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্রের সাথে আপনার নাম মিল থাকতে হবে।  
  5. নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্র সঙ্গে নিয়ে যাবেন।

 

১৮তম ভাইভা পরীক্ষার জন্য বিশেষ পরামর্শ।

মৌখিক পরীক্ষার প্রতিটি বোর্ডে এনটিআরসিএর তিনজনের অধিক সদস্য থাকেন। প্রতি বোর্ডে প্রতিদিন ৪০ থেকে ০ জনের ভাইভা হয়। বোর্ডে আপনার বিষয়ের একজন বিশেষজ্ঞ, এনটিআরসিএর চেয়ারম্যান ছাড়া বাকি সব বোর্ডে উপসচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাসহ এনটিআরসিএর কর্মকর্তারা থাকেন। প্রার্থীর আবেদনের দেওয়া তথ্যের সঙ্গে ভাইভা বোর্ডে দেওয়া তথ্যর অমিল থাকলে প্রার্থীকে ফেল করানো হয়। এ জন্য ভোটার আইডি কার্ডের সাথে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম যেন সনদের নামের সঙ্গে অমিল না থাকে, সে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।


বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য করণীয়ঃ 

বিষয়ভিত্তিক প্রশ্নের পাশাপাশি প্রার্থীকে এনটিআরসিএ সম্পর্কে বিভিন্ন তথ্য ও সমসাময়িক বিভিন্ন বিষয়,প্রার্থীর নিজ জেলা সম্পর্কে ধারণা, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের সম্পর্কে ধারণা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু-সম্পর্কিত বিভিন্ন তথ্য, শিক্ষাসম্পর্কিত বিভিন্ন তথ্যের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে ধারণা নিয়ে যাবেন।

 

ভাইভার জন্য করণীয়ঃ 

  1. ভাইভা শুরুর কিছুদিন আগে মোবাইল ফোনে মেসেজ পাবেন। সেই ম্যাসেজের মাধ্যমে আপনার ভাইভার তারিখ ও বোর্ড নম্বর জানতে পারবেন। ভাইভা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে বোর্ডের সামনে উপস্থিত হবেন। সিরিয়াল দেখে বুঝতে পারবেন আপনার ভাইভা কখন ও কতজনের পরে। মনে রাখবেন, আপনি আবেদন ফরমে যে স্বাক্ষর দিয়েছিলেন, তা হুবহু লেখার চেষ্টা করবেন। স্বাক্ষর ও কাগজপত্র যাচাই শেষে আপনি ভাইভা বোর্ডের সামনে আপনার ভাইভার অ্যাডমিট কার্ড ও সনদপত্র নিয়ে চেয়ারে বসে থাকবেন একদম নম্র ও ভদ্রভাবে। কেননা ওখানে সিসি ক্যামেরা আছে। মূলত আপনাকে তাঁরা পর্যবেক্ষণ করছেন।
  2. আপনার সিরিয়াল এলে আপনি শান্তভাবে দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি নেবেন এবং সামনের দিকে এগিয়ে বোর্ডের কাছাকাছি গিয়ে নম্রভাবে সালাম  দেবেন।  
  3. ভাইভা বোর্ডে আপনার বসার জন্য একটা চেয়ার সেখানে রাখা থাকবে। আপনি সেখানে গিয়ে নম্রভাবে ও বিনয়ী লুকে দাঁড়াবেন। অনুমতি ছাড়া হুট করে বসে পড়বেন না, দাঁড়িয়েই থাকবেন। পরীক্ষকরা অনেক সময় বসতে না বলেই প্রশ্ন করে, যখন বসতে বলবে তখনই বসবেন। বসার অনুমতি দিলে, ভাইভা বোর্ডে যিনি অনুমতি দেবেন তার দিকে তাকিয়ে ধন্যবাদ দেবেন। 
  4. ভাইভা বোর্ড আপনাকে কিছু বলতে বললে, প্রথমবার ধন্যবাদ স্যার” বলবেন। তারপর ঠান্ডা মাথায় শান্তভাবে প্রশ্নের উত্তর দিবেন। কোন প্রশ্নের উত্তর জানা না থাকলে উল্টাপাল্টা উত্তর না করে একবারেই বলবেন সরি। তখন স্যার যদি বলে এই প্রশ্ন টি আপনি জানেন না? তখন চিন্তিত না হয়ে সোজা সাপটা বলবেন স্যার আমি নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি জেনে নিব। 

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

১৮ তমদের জন্য মহা সুসংবাদ।

১৮ তমদের জন্য মহা সুসংবাদ।

১৮ তমদের জন্য মহা সুসংবাদ।

প্রিয় ১৮ তম নিবন্ধন ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশেষ কিছু সুসংবাদ তুলে ধরবো। আমি নিয়মিত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় কাজেই লাইক,কমেন্ট,শেয়ার করুন। আমাদের Top Bangla Page পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অনুসরণ করুন। এছাড়াও আমাদের জনপ্রিয় ওয়েবসাইট www.topbanglapages.com  অনুসরণ করুন। 

১৮তম পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুসংবাদ। 
  1. বিশেষ গণ বিজ্ঞপ্তি হচ্ছে না। আর হলেও সেটি ১৮ তমদের নিয়োগের আগে হবে না।
  2. ১৮ তম লিখিত খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ। এখন রেজাল্ট প্রস্তুতির জন্য স্ক্যানিং এর কাজ শুরু হয়েছে। 
  3. অক্টোবরের প্রথম সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি।
  4. ১৮ তমদের জন্য শুন্যপদের সংখ্যা বর্তমানে ১ লাখেরও উপরে।  এজন্য এবার অনেক প্রার্থীকে লিখিত পরিক্ষায় টিকাবে। 
  5. ১৮ তমদের ক্ষেত্রে কমপক্ষে ৫০ হাজার নিয়োগ দিতে পারে বা তারও বেশি হতে পারে। 
  6. অলরেডি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদ চাওয়া শুরু করেছে এনটিআরসিএ।
  7. এছাড়াও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরও শুন্যপদ বাড়বে। সেক্ষেত্রে ১৮ তমদের পরীক্ষায় অনেক বেশি পাশ করানো হবে।
  8. সামনে বছরের শুরুর দিকেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। 
  9. ৩৫+ আবেদন করতে পারবে না
  10. জাল সনদ শনাক্ত করা হচ্ছে, এদের ছাটাই করা হবে। সুতরাং পদ সংখ্যা বেড়ে যেতে পারে।
  11. এবার বেশি সংখ্যক ক্যান্ডিডেট পাশ করানো হবে, ভাইভা পরীক্ষার্থী আগের তুলনায় এবার অনেক বেশি । ইনশাআল্লাহ্ সকলের আশা পূর্ণ হোক।
  12. ১৮ তমদের জন্য কাট মার্কস অনেক কম হবে। কোন কোন সাবজেক্টে ৪৫-৫০ পেলেও জব হবে।  


বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

১৮ তম ভাইভা মান বন্টন ও টিপস।

১৮ তম ভাইভা মান বন্টন ও টিপস।

১৮ তম ভাইভা মান বন্টন ও টিপস।  

১৮ তম ভাইভা মান বন্টন ও টিপস।

প্রিয় ১৮ তম নিবন্ধন ভাই বোনেরা আজকের ভিডিওতে ১৮ তম ভাইভা সম্পর্কে আলোচনা করবো। ভাইভা নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, আজকের এই ভিডিও টি দেখার পর আপনার আর ভাইভা নিয়ে মোটেই চিন্তা করা লাগবে না। ১৮ তম ভাইভাতে আপনারা এমনিতেই পাশ করবেন। এর জন্য সিরিয়াসলি পড়াশোনা করার তেমন কোন প্রয়োজন নেই। চলুন কিভাবে আপনারা খুব সহজেই ভাইভাতে উত্তীর্ণ হবেন তার কিছু যুক্তি উপস্থাপন করি।

শিক্ষক নিবন্ধনের ভাইভা মূলত ২০ মার্কস হয়ে থাকে। এই ২০ মার্কস আবার ২ ভাগে বিভক্ত।

  1. একাডেমিক রেজাল্ট   - ১২ 
  2. ড্রেস কোড + প্রশ্নোত্তর- ০৮ 

  তাহলে ১২+৮= ২০ মার্কস

১. একাডেমিক রেজাল্টের  ১২ মার্কস আবার ৩ ভাগে বিভক্ত রয়েছে যথাক্রমে,

  1. এসএসসি রেজাল্ট - ০৪
  2. এইচএসসি রেজাল্ট- ০৪
  3. গ্রাজুয়েশন রেজাল্ট- ০৪

   তাহলে ৪+৪+৪=১২ মার্কস

বিশেষ দ্রষ্টব্যঃ যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে প্রতিটিতে পাবেন ৪ মার্কস করে, আর যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে ৩ মার্কস করে এবং যদি থার্ড ক্লাস থাকে তাহলে পাবেন ২ মার্কস করে এই ১২ মার্কসের মধ্যে আপনাকে পাশ করতে হলে অবশ্যই ৪০% মার্কস পেতে হবে। তাহলে আপনাকে ১২ মধ্যে প্রায় ৫ এর কাছাকাছি মার্কস পেতে হবে। যা আপনি এমনিতেই পেয়ে বসে আছেন।

২. ড্রেস কোড, বাচনভঙ্গি ও পারফর্মেন্স + প্রশ্নোত্তর ও ড্রয়িং এর ০৮ মার্কস আবার ২ ভাগে বিভক্ত যথাক্রমে,

  1. ড্রেস কোড- ০৪
  2. প্রশ্নোত্তর    - ০৪

তাহলে ৪+৪= ৮ মার্কস

বিশেষ দ্রষ্টব্যঃ যদি ড্রেস কোড, বাচনভঙ্গি ও পারফর্মেন্স খুব ভালো হয় তাহলে ০৩ ± মার্কস পাবেন এবং যদি প্রশ্নোত্তর ও ড্রয়িং এ ভালো হয় তাহলে পাবেন ০৩ ± মার্কস পাবেন

এই ০৮ মার্কসের মধ্যে আপনার পাশ করতে হলে ৪০% মার্কস পেতে হবে। তাহলে ৮ এর মধ্যে ৩.২ মার্কস পেতে হবে। যেটা আপনি অনায়াসে ড্রেস কোডের মাধ্যমে পেয়ে যাবেন। সেক্ষেত্রে দেখা যায় কিছু প্রশ্নের উত্তর করতে না পারলেও পাশ করে যাবেন। তবে আপনি দুই একটি প্রশ্নের উত্তর তো দিতেই পারবেন। কাজেই ভাইভাতে ফেল করার কোন সুযোগ নেই। আমি মনে করি ভাইভাতে যারা ফেল করে তাদের কাগজপত্র ঠিক থাকে না অথবা ব্যবহার ও বাচনভঙ্গি ভালো না। তাছাড়া ভাইভাতে ফেল করা কঠিন বরং পাশ করা একবারেই ইজি। 

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

 ১৮ তমদের জন্য মহা সুখবর।

১৮ তমদের জন্য মহা সুখবর।

১৮ তমদের জন্য মহা সুখবর।

ইতিমধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে। এনটিআরসিএ কর্তৃপক্ষ এরই মধ্যে স্কুল-কলেজের ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করার জন্য তাদের ওয়েবসাইট সচল করেছেন মূলত এই কার্যক্রমের মাধ্যমে দেশের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের শুন্য পদের চাহিদার জন্য ই-রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন।

অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না। আরও সহজ করে যদি বলি, তাহলে যে সকল প্রতিষ্ঠানের জন্য শিক্ষক প্রয়োজন তারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য তাদের প্রতিষ্ঠানের জন্য শুন্য পদের চাহিদা ই-রেজিস্ট্রেশন মাধ্যমে এনটিআরসিএ এর কাছে জমা দিবেন।  

২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৩০ সেপ্টেম্বরের পরে কোন প্রতিষ্ঠান শুন্য পদের চাহিদা পূরণ করতে পারবেন না। কাজেই এই ভিডিও টি আপনারা বেশি বেশি শেয়ার করুন। কেননা অনেক প্রতিষ্ঠানে শুন্য পদ থাকা সত্ত্বেও এই অল্প সময়ের মধ্যে তথ্যটি না পেলে তারা শুন্য পদের চাহিদার জন্য ই-রেজিস্ট্রেশন মাধ্যমে জমা দিতে ব্যর্থ হবে।

দেরি না করে এখনই শেয়ার করে দিন, একটা কথা মাথায় রাখবেন শুন্যপদের চাহিদা যত বেশি দেওয়া হবে ততবেশি এনটিআরসিএ ১৮ তমদের লিখিত পরীক্ষায় টিকাবেন। 

সবচেয়ে খুশির খবর হলো বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না। তাছাড়া ১৮ তমদের লিখিত ফলাফল শুন্যপদের চাহিদা নেওয়ার উপর ভিত্তি করেই ফলাফল ঘোষণা করবেন। এজন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। তার মানে ৩০ সেপ্টেম্বরের আগে রেজাল্ট দিবে না। কেননা ১৭ তমদের নিয়োগের পর অবশিষ্ট শুন্যপদ ও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে শুন্যপদের জন্য যে চাহিদা চাওয়া হয়েছে এই দুইটা যোগ করেই ১৮ তমদের সাবজেক্ট ভিত্তিক টিকানো হবে।   

তার মানে ১৭ তমদের নিয়োগের পর আপনার সাবজেক্টে অবশিষ্ট যে শুন্যপদের হিসাব ইতিমধ্যে আপনি জেনেছেন তার সাথে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও শুন্যপদ আপনার সাবজেক্টে বাড়বে। আমার চ্যানেলে ১৭ তম নিয়োগের পর আপনার সাবজেক্টের শুন্যপদ কতটি সেটা নিয়ে ভিডিও রয়েছে। এখন এর সাথে আরও অনেক শুন্যপদ যোগ হবে। তাহলে ১৮ তমদের জন্য এটা খুশির খবর। কাজেই ভিডিও টি শেয়ার করে দিন। ইনশাল্লাহ ১৮ তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে অসংখ্য বেকার ভাই বোনেদের কপাল খুলে যাবে। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রেখে এখানেই শেষ করছি আল্লাহ্‌ হাফেজ।   

রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

 ১৮ তম লিখিত রেজাল্ট অক্টোবরেই ভাইভা শুরু হবে ১ সপ্তাহ পর।

১৮ তম লিখিত রেজাল্ট অক্টোবরেই ভাইভা শুরু হবে ১ সপ্তাহ পর।

১৮ তম লিখিত রেজাল্ট অক্টোবরেই ভাইভা শুরু হবে ১ সপ্তাহ পর।

প্রিয় ১৮ তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের শুরুতেই প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে খাতা প্রথম পরীক্ষকের মূল্যায়নের পর দ্বিতীয় পরীক্ষক মূল্যায়ন শেষে এনটিআরসিএতে জমা দিচ্ছে। এছাড়াও অধিকাংশ খাতায় এনটিআরসিএতে পৌঁছেছে। বন্যার সমস্যার কারণে অনেক পরীক্ষক খাতা দেরিতে নিয়ে গিয়েছিলেন তাদের খাতা গুলো এখনও দেখা শেষ হয়নি যার ফলে রেজাল্ট দিতে একটু দেরি হচ্ছে।  

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সপ্তাহখানেক পরই অক্টোবরে মৌখিক পরীক্ষা নেয়া সম্ভব হবে । 

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ১ সপ্তাহ পর ভাইভা অনুষ্ঠিত হলে এত অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিব কিভাবে? এছাড়াও অনেকেই ভাবছেন রেজাল্ট না দেওয়া পর্যন্ত ভাইভার জন্য এখন আর পড়বো না। কেননা অনেকেই রেজাল্ট আসবে কিনা এ নিয়েই দুশ্চিন্তাই আছেন এর মাঝে ভাইভা প্রস্তুতি নেওয়ার প্রশ্নেই ওঠে না।

এত চিন্তা ভাবনার ভীড়ে আপনার এখন করণীয় কি? কর্মকর্তারা যতই বলুক ১ সপ্তাহের মধ্যে ভাইভা নিবে, মনে রাখবেন কমপক্ষে ১৫ দিনের আগে ভাইভা শুরু হবে না। তবে এবার এনটিআরসিএ তে বেশ কিছু কর্মকর্তা পরিবর্তন হয়েছে। উনারা খুব দ্রুতই রেজাল্ট প্রকাশের পরপরই ভাইভা এবং গণবিজ্ঞপ্তি ও সর্বোপরি নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন।   

এমতাবস্থায় আপনাদেরকে বলতে চাই যারা খুবই ভালো পরীক্ষা দিয়েছেন এবং কনফিডেন্স অনেক বেশি, যারা ভাবছেন আমার রেজাল্ট চলে আসবে, তারা কম বেশি একটু একটু প্রস্তুতি নিতে পারেন। বেশি সিরিয়াসলি না নিয়ে প্রতি রাতে ১-২ ঘন্টা করে পড়লেই হবে। আর যাদের মনে হচ্ছে রেজাল্ট আসতেও পারে আবার নাও পারে। তাদের যদি বাড়তি চাপ না থাকে তাহলে মাঝে মাঝে ছোট ছোট সংজ্ঞামূলক প্রশ্ন চোখ বুলিয়ে রাখতে পারেন। তাতে করে আপনার রেজাল্ট চলে আসলে ভাইভা টা বেশ ভালই হবে।

তবে সর্বোপরি বলতে চাই এনটিআরসিএ ভাইভা খুব একটা কঠিন হয় না। রেজাল্ট প্রকাশের পর ১৫ দিন পেলেই আপনারা মোটামুটি প্রস্তুতি নিতে পারবেন।

তবে এ কথাও সত্য ইদানিং বা ১৭ তম থেকে মোটামুটি ভালই প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে আপনার সাবজেক্টের উপর বেশি ফোকাস দিলেই হবে।

এত সব প্যাচাল বাদ দিয়ে আসল কথা হলো যাদের সময় আছে আমার মনে হয় তাদের একটু একটু প্রস্তুতি নেওয়াই উত্তম। কারণ বুদ্ধিমানেরা আগেভাগেই কাজ সেরে ফেলে। যাদের সময় নেই তারা রেজাল্টের পর নিলেই হবে।     

 

 

 

 

 

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

১৮ তমদের জন্য খুশির খবর।

১৮ তমদের জন্য খুশির খবর।

১৮ তমদের জন্য খুশির খবর।

প্রিয় ১৮ তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আজকের এই ভিডিও তে আপনাদের জন্য বেশ কিছু খুশির খবর নিয়ে এসেছি। ১৮ তম রিটেন যারা দিয়েছেন এই খবর গুলো আপনাদের জন্য আশান্বিত হবার মত তথ্য দীর্ঘদিন ধরে আপনারা অনেক পরিশ্রম করেছেন প্রিলি, রিটেন এখন ফলাফলের অপেক্ষায় আছেন এই অবস্থায় আপনাদের মনের মধ্যে বিভিন্ন ধরণের চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে

  1. আমার রেজাল্ট আসবে তো?
  2. আমি পাশ করতে পারবো তো?
  3. কাট মার্কস কত হতে পারে?
  4. শুন্যপদ কেমন হতে পারে?
  5. বিশেষ গনবিজ্ঞপ্তি দিলে আমাদের তো সমস্যা হবে?
  6. রেজাল্ট কবে দিবে ইত্যাদি ইত্যাদি?

চলুন এত চিন্তা ভাবনার ভীড়ে আপনাদের কিছু আশার বাণী শোনায় আশা করি ১৮ তম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে

  1. ১৮ তম লিখিত খাতা মূল্যায়নের পর পরীক্ষকরা এনটিআরসিএ তে খাতা জমা দেওয়া শুরু করেছে গত সপ্তাহ থেকে যারা আগে খাতা নিয়ে গিয়েছিল তারাই জমা দিচ্ছেকিন্তু যারা দেরি করে নিয়েছে তাদের জন্য ফলাফল আটকে আছে
  2. ১৮ তমদের জন্য শুন্যপদের সংখ্যা বর্তমানে ১ লাখেরও উপরে এছাড়াও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরও শুন্যপদ বাড়বে সেক্ষেত্রে ১৮ তমদের পরীক্ষায় অনেক বেশি পাশ করানো হবে
  3. বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা নেই বললেই চলে আর এটা দিলে এনটিআরসিএ বিতর্কিত হবে সুতরাং এই ব্যাপারটি তারা সিরিয়াসলি দেখছে যদিও দেই তবে সেটা ১৮ তমদের নিয়োগের পর
  4. ১৮ তমদের ক্ষেত্রে কমপক্ষে ৬০ হাজার নিয়োগ দিতে পারে বা তারও বেশি হতে পারে সেটা এখন নির্দিষ্ট করে বলা যাবে না সেটা টিকানোর উপর নির্ভর করবে আর বাকি শুন্যপদ ১৯ তমদের জন্য রাখবে
  5. ১৮ তমদের জন্য কাট মার্কস আগের তুলনায় এবার তুলনামূলক একটু কম হবেকোন কোন সাবজেক্টে ৪৫-৫০ পেলেও জব হবে কেননা প্রশ্নপত্রে অথবা না থাকায় সকল প্রশ্নের উত্তর করতে গিয়ে বেশিরভাগ পরীক্ষার্থী হিমশিম খেয়েছে
  6. ১৮ তমদের লিখিত ফলাফল অক্টোবরের ১ তারিখ হতে ১৩ তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ পারসেন্ট

প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা ভিডিও টি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ্হাফেজ

 

 

 

বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

১৮ তম লিখিত পরীক্ষার ফলাফলের তারিখ এখনই জেনে নিন।

১৮ তম লিখিত পরীক্ষার ফলাফলের তারিখ এখনই জেনে নিন।

১৮ তম লিখিত পরীক্ষার ফলাফলের তারিখ এখনই জেনে নিন।

প্রিয় ১৮ তম পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তবে এই মুহূর্তে আপনারা লিখিত ফলাফলের জন্য প্রহর গুনছেন। এবার পরীক্ষার ধরণ ভিন্ন হওয়ায় সবাই কম বেশি চিন্তিত। অনেকেই ভাবতেছে ১৮ তমতে আমার রেজাল্ট আসবে কিনা? 

তাদের উদ্দেশ্যে বলি নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করবেন না। যদি আপনার রিজিকে থাকে তাহলে আপনি মোটামুটি পরীক্ষা দিলেও আপনার রেজাল্ট চলে আসবে। আল্লাহর উপর ভরশা রাখুন আর বেশি বেশি দোয়া পড়ুন। 

আমরা ইতিমধ্যে ইউটিউবে বিভিন্ন ভিডিও তে দেখতে পাচ্ছি ২৬ সেপ্টেম্বরে ১৮ তমদের লিখিত ফলাফল দেওয়া হবে। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে ভাইজান ২৬ তারিখে কি আমাদের রেজাল্ট দিবে? 

তাই ১৮ তম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চায় ২৬ সেপ্টেম্বরে লিখিত ফলাফল প্রকাশ করার চান্স অনেকটা কম। কেননা ইতিমধ্যে ভিডিও তে আপনাদের জানিয়েছে আগস্টের ২৬ তারিখের আগ পর্যন্ত এনটিআরসিএ তে কিছু কিছু খাতা পড়েছিল। আগস্টের ২৬ তারিখের পর সমস্ত খাতা পরীক্ষকের কাছে চলে যায়। তাহলে গতমাসের ২৬ তারিখ থেকে সেপ্টেম্বরের ২৬ তারিখ পর্যন্ত ৩০ দিনে রেজাল্ট প্রস্তুত করা আদৌ কি সম্ভব?

প্রথম পরীক্ষক ১৫ দিন ও দ্বিতীয় পরীক্ষক ১৫ দিন সময় নিলেও ১ মাস চলে যায়। এর মাঝে প্রথম পরীক্ষক থেকে দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা যেতেও ৭-১০ দিন সময় লাগে। 

এছাড়াও এনটিআরসিএ ও টেলিটকের রেজাল্ট প্রস্তুত করতেও তো ৭ দিন সময় লাগবে। তাহলে এই হিসাব করলে সেপ্টেম্বরের ২৬ তারিখ রেজাল্ট হওয়ার চান্স কম। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসবে, ভাই প্যাচাল বাদ দিয়ে রেজাল্ট কবে দিবে সেই কথা আগে বলেন। 

এনটিআরসিএ বারবার পরীক্ষকের কাছে তাগাদা দিয়েছে দ্রুত খাতা দেখে শেষ করতে এবং তারা বলেছিল সেপ্টেম্বরের শেষে রেজাল্ট দিবে। এখন উপরিউক্ত আলোচনার পর আপনার কি মনে হয় সেপ্টেম্বরের শেষে রেজাল্ট দিতে পারবে?  

উপরিউক্ত বিষয়গুলো মাথায় রেখে আমি একটি সম্ভাব্য ও যৌক্তিক ধারণা দিতে পারি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তম লিখিত ফলাফল অক্টোবরের ৫-৭ তারিখ অথবা ১২-১৪ তারিখের মধ্যে দিতে পারে। 




  



সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বিষয়ভিত্তিক শুন্যপদের তালিকা ও  নিশ্চিত চাকরির কাট মার্কস।

বিষয়ভিত্তিক শুন্যপদের তালিকা ও নিশ্চিত চাকরির কাট মার্কস।

বিষয়ভিত্তিক শুন্যপদের তালিকা ও  নিশ্চিত চাকরির কাট মার্কস।

প্রিয় ১৮ তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিও এর মাধ্যমে জানতে পারবেন স্কুল পর্যায়,স্কুল পর্যায়-০২ এবং কলেজ প্রভাষক পদের জন্য আপনার সাবজেক্টের শুন্য পদের সংখ্যা কত এবং কাট মার্কস কত পেলে আপনার চাকরিটি নিশ্চিত হবে।  

অনেকেই  ভিডিও তে এক এক জন এক এক রকম কাট মার্কস বলে। কেউ বলে ৪০ পেলে পাশ আসবে, কেউ বলে ৪৫ পেলে পাশ আসবে আবার কেউ বলে ৫০ পেলে পাশ আসবে। এখন আমরা কোনটা বিশ্বাস করবো। ভাই  সত্যি কথা বলতে গেলে ৭ ঘাটের জল খেলে ৭ রকম উত্তর আসবে এটাই স্বাভাবিক। আপনারা কাট মার্কস নিয়ে তো মাথা খারাপ করে দেন।  

আজকের এই ভিডিও দেখার পর আর কোনদিন কাট মার্কস নিয়ে কোন ভিডিও দেখবেন না।  আগে একটি উদাহরণ দিয়ে সহজ করে বোঝায়, ধরুন আপনার সাবজেক্টে ১০০ টি শুন্যপদ রয়েছে। এখন এনটিআরসিএ আরও ২০ পারসেন্ট বেশি রেখে টিকাবেন। তার মানে ১২০ জন টিকাবে। এখন আপনার সাবজেক্টে ধরুন ৫ হাজার পরীক্ষা দিয়েছে, তাহলে সেখান থেকে ১২০ জন যারা মার্কসের তালিকায় এগিয়ে থাকবে তাদেরকেই এনটিআরসিএ পাশ করাবেন।  

এখন তবুও আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে আমার সাবজেক্টে আনুমানিক কত মার্কস পেলে আমরা টিকতে পারি। বিগত পরীক্ষার আলোকে সেটি হয়তো বলা যেতেই পারে। তবে অনেকেই ভিডিও তে বলে এবার ৪০-৪৫ কিংবা ৫০ এর নিচেই পেয়েও চাকরি হবে। এটা আপনাদের খুশি করার জন্য বলে, আর ভিডিও ভিউ পাওয়ার জন্য। এগুলো বললে আপনারা আবার খুশি হয়ে লাইক, সাবস্ক্রাইব  এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। 

আবার কেউ কেউ প্রমাণস্বরূপ বলেন আমার অমুক তমুক ভাই ৪১,৪২,৪৩ অর্থাৎ ৫০ এর নিচে পেয়ে চাকরি পেয়েছে। আর এই ধরণের কথায় যারা নাচেন তাদেরকে বলছি এই ধরনের পাশের সংখ্যা খুবই কম। হয়তো কপাল গুণে বা ভাগ্য গুণে কিছু মানুষের হয়তো চাকরি হয়েছে। কিন্তু মনে রাখতে হবে আমার আপনার কপাল এত ভালো না। যদি ৪০-৪৫ পেয়ে সবার চাকরি হতো তাহলে ১-১৭ তমরা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতো না। তারা অপেক্ষাকৃত কম মার্কস পেয়েছে বলেই তো তাদের চাকরি হয়নি। দেখা যাবে তাদের বেশির ভাগ মার্কস টেনে টুনে ৪০ থেকে ৫০ ঘরে আছে।  এজন্য তারা নিয়োগ পায় নি। তাই বলে কি ১-১৭ তমদের নিয়োগ হয়নি? প্রায় ৭ লাখ নিয়োগ দিয়েছে, তাহলে এরা কারা? অবশ্যই এদের ভালো মার্কস পেয়েছিল বলে এদের নিয়োগ হয়েছে।  

এবার আপনি ভেবে দেখুন ৪০-৪৫ মার্কস পেয়ে পাশ আসবে ভেবে নাচানাচি না করে একটু বেশি মার্কস টারগেট করুন। আমার কথা হলো, পাশ মার্কস, কাট মার্কস এই সব নিয়ে না ভেবে যেই মার্কস পেলে চাকরি নিশ্চিত হবে সেটা নিয়ে ভাবাই উচিত।  তাই বলে আমি এটা বলছি না ৫০ এর নিচে পেয়ে চাকরি হবে না। কিছু কিছু সাবজেক্টে হবে, তবে আগেই বলেছি সেই সংখ্যা খুবই কম। আর একটা কথা মাথাই রাখতে হবে এই শুন্যপদ শুধুমাত্র ১৮ তম দিয়েই কিন্তু পূরণ করবে না কিছু পদ কিন্তু ১৯ তমদের জন্য রেখে দিবে। যেমনটা আপনারা ১৭ তমতে দেখেছেন। 

কাজেই আমি আজকে এই ভিডিও তে আপনার সাবজেক্টের শুন্যপদ কত? এবং কত মার্কস পেলে চাকরিটি নিশ্চিত পাবেন সেই সম্পর্কে আলোচনা করবো। যাদের ভিডিও টি ভালো না লাগবে তাদের দেখার দরকার নেই। কিন্তু ফালতু কমেন্ট করবেন না। আমি ঐ ৪০-৪৫ পেয়ে পাশ করবেন এই কথা এখানে বলব না। কাজেই আগেই কেটে পড়ুন। এই ভিডিও তে যে মার্কস পেলে চাকরিটি নিশ্চিত হবে সেই বিষয়টি আলোচনা করবো।  

আমরা অনেক কষ্ট করে ভিডিও গুলো বানায় কাজেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 

১৮ তম নিবন্ধন সহকারী শিক্ষক (স্কুল পর্যায়)

এখানে পাশ করেছে বলতে ১৭ তমতে পাশ করার পর তাদের নিয়োগের পর অবশিষ্ট শুন্যপদ ১৮ তমদের জন্য দেখানো হয়েছে। অর্থাৎ ১৭ তমতে পাশ করার পর  ১৮ তমদের জন্য অবশিষ্ট শুন্যপদের হিসাব এখানে দেখানো হয়েছে।

ইসলাম শিক্ষা = পাশ করেছে= ১৮৭১

                           শুন্যপদ= ১৩৮১
                           পদ ফাঁকা নেই

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে তবে আমি অনিশ্চিত। 

হিন্দু ধর্ম = পাশ করেছে= ২৮৮

                  শুন্যপদ= ৫০৮

                   পদ ফাঁকা = ২২০   

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

খ্রিস্টান ধর্ম = পাশ করেছে= ১৪

                     শুন্যপদ= ৩৭

                     পদ ফাঁকা = ২৩

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

বৌদ্ধ ধর্ম = পাশ করেছে= ০৯

                     শুন্যপদ= ৫৪

                     পদ ফাঁকা = ৪৫ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০+ লাগবে

বাংলা= পাশ করেছে= ২০৫৪

                     শুন্যপদ= ৪৪০৫

                     পদ ফাঁকা = ২৩৫১

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

ইংরেজি = পাশ করেছে= ৩৬৭৫

                     শুন্যপদ= ৬৫৬৫

                     পদ ফাঁকা = ২৮৯০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

গণিত = পাশ করেছে= ১৪১৬

                     শুন্যপদ= ৩২২৩

                     পদ ফাঁকা = ১৮০৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

পদার্থ বিজ্ঞান = পাশ করেছে= ১১১৪

                     শুন্যপদ= ১৩৮

                     পদ ফাঁকা = নেই 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০+ লাগবে

ভৌতবিদ্যা = পাশ করেছে= ২০১৬

                     শুন্যপদ= ১২৪৮৬

                     পদ ফাঁকা = ১০৪৭০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫০+ লাগবে

রসায়ন = পাশ করেছে= ৯০২

                     শুন্যপদ= ১৩০

                     পদ ফাঁকা = নেই 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০+ লাগবে

জীববিজ্ঞান = পাশ করেছে= ১৮৮৫

                     শুন্যপদ= ৫০২৯

                     পদ ফাঁকা = ৩১৪৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান = পাশ করেছে= ২০৪৯

                     শুন্যপদ= ৪৯৫৬

                     পদ ফাঁকা = ২৯০৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি = পাশ করেছে= ২২০০

                     শুন্যপদ= ৬৫৫১

                     পদ ফাঁকা = ৪৩৫১

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫০+ লাগবে

ইতিহাস = পাশ করেছে = ১০৭

ভূগোল = পাশ করেছে = ৯৩

অর্থনীতি = পাশ করেছে = ৯৮

সমাজবিজ্ঞান = পাশ করেছে = ৩৬৯

সমাজকর্ম = পাশ করেছে = ১১৪

ইসলামে ইতিহাস = পাশ করেছে = ৩৬৩

রাষ্ট্রবিজ্ঞান = পাশ করেছে = ১৬৬

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫ তে সন্দেহ আছে তবে ৬০ পেলে নিশ্চিত জব হবে।

ব্যবসায় শিক্ষা = পাশ করেছে=৬১৫ 

                     শুন্যপদ= ৯৯৬

                     পদ ফাঁকা = ৩৮১

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

প্রানীবিদ্যা = পাশ করেছে = ৯১৫ শুন্য পদের তথ্য জানতে পারি নাই

উদ্ভিদবিদ্যা = পাশ করেছে=  ৯৫০ শুন্য পদের তথ্য জানতে পারি নাই

গার্হস্থ্যবিজ্ঞান = পাশ করেছে= ১৩৮

                     শুন্যপদ= ১০৪২

                     পদ ফাঁকা = ৯০৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫- ৬০ + লাগবে

কৃষি শিক্ষা = পাশ করেছে= ৮১৩

                     শুন্যপদ= ১৭৯০

                     পদ ফাঁকা = ৯৭৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫-৬০+ লাগবে

চারু কারু শিক্ষা = পাশ করেছে= ৪৯

                     শুন্যপদ= ৮৪২৯

                     পদ ফাঁকা = ৮৩৮০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫০-৫৫+ লাগবে

শারীরিক শিক্ষা = পাশ করেছে= ৪৬৮

                     শুন্যপদ= ৫০৪৫

                     পদ ফাঁকা = ৪৫৭৭

পাশ মার্কস ও চাকরি পেতে=৫৫- ৬০+ লাগবে

১৮ তম নিবন্ধন প্রভাষক (কলেজ পর্যায়)

বাংলা= পাশ করেছে= ২৫৫

                     শুন্যপদ= ৬০৬

                     পদ ফাঁকা = ৩৫১

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

ইংরেজি = পাশ করেছে= ২৮১

                     শুন্যপদ= ৬৩৩

                     পদ ফাঁকা = ৩৫২

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

গণিত = পাশ করেছে= ১২৪

                     শুন্যপদ= ৩৬১

                     পদ ফাঁকা = ২৩৭ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

পদার্থ বিজ্ঞান = পাশ করেছে= ১৬

                     শুন্যপদ= ২৯

                     পদ ফাঁকা = ১৩

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

পরিসংখ্যান = পাশ করেছে= ১০১

                     শুন্যপদ= ১৯৭

                     পদ ফাঁকা = ৯৬

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫-৭০+ লাগবে

রসায়ন = পাশ করেছে= ১০২

                     শুন্যপদ= ২০২

                     পদ ফাঁকা = ১০০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০+ লাগবে

প্রানীবিদ্যা = পাশ করেছে= ৫০

                     শুন্যপদ= ৯৮

                     পদ ফাঁকা = ৪৮ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

বুটানি =  পাশ করেছে= ৫৯

                     শুন্যপদ= ৮৮

                     পদ ফাঁকা = ২৯

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

মনোবিজ্ঞান =  পাশ করেছে= ৪০

                     শুন্যপদ= ৪৩

                     পদ ফাঁকা = ০৩

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫ লাগবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি = পাশ করেছে= ৩৮৫

                     শুন্যপদ= ২০১৭

                     পদ ফাঁকা = ১৬৩২

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

কম্পিউটার অপারেটর = পাশ করেছে= ০৮

                     শুন্যপদ= ৭১

                     পদ ফাঁকা = ৬৩ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫+ লাগবে 

কম্পিউটার সায়েন্স = পাশ করেছে= ৫৪৭

                     শুন্যপদ= ৬৬৬

                     পদ ফাঁকা = ১১৯ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫+ লাগবে 

ইতিহাস = পাশ করেছে= ২১

                     শুন্যপদ= ৯২

                     পদ ফাঁকা = ৭১ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

ভূগোল = পাশ করেছে= ২৭

                     শুন্যপদ= ৬৪

                     পদ ফাঁকা = ৩৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

অর্থনীতি = পাশ করেছে= ১২২

                     শুন্যপদ= ১৬৮

                     পদ ফাঁকা = ৪৬

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

সমাজবিজ্ঞান = পাশ করেছে= ০২

                     শুন্যপদ= ৮৪

                     পদ ফাঁকা = ৮২  

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

সমাজকর্ম = পাশ করেছে= ৫১

                     শুন্যপদ= ৭৫ 

                     পদ ফাঁকা = ২৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

ইসলামে ইতিহাস = পাশ করেছে= ১৩৫

                     শুন্যপদ= ১৯৫

                     পদ ফাঁকা = ৬০ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

ইসলামে ইতিহাস ও সংস্কৃতি = পাশ করেছে= ১২০

                     শুন্যপদ= ১৪৮

                     পদ ফাঁকা = ২৮

পাশ মার্কস ও চাকরি পেতে=৭০-৭৫+ লাগবে

দর্শন = পাশ করেছে= ১১৫

                     শুন্যপদ= ১২২

                     পদ ফাঁকা = ০৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

রাষ্ট্রবিজ্ঞান =  পাশ করেছে= ১৩১

                     শুন্যপদ= ৩০৪

                     পদ ফাঁকা = ১৭৩

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

গার্হস্থ্য অর্থনীতি = পাশ করেছে= ২৫

                     শুন্যপদ= ১৩

                     পদ ফাঁকা = নেই 

পাশ মার্কস ও চাকরি পেতে=৭০-৭৫+ লাগবে

কৃষি শিক্ষা = পাশ করেছে= ৪৮

                     শুন্যপদ= ১৪২

                     পদ ফাঁকা = ৯৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫-৭০+ লাগবে

ইসলাম শিক্ষা = পাশ করেছে= ১২৫
                           শুন্যপদ= ২৩৮
                            পদ ফাঁকা = ১১৩
পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫-৭০+ লাগবে

আরবি মাদ্রাসা = পাশ করেছে= ৮৭৫

                     শুন্যপদ= ২১৪৭

                     পদ ফাঁকা = ১২৭২ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

হাদিস = পাশ করেছে= ১৩০

                     শুন্যপদ= ২২২

                     পদ ফাঁকা = ৯২ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

ব্যাংকিং =  পাশ করেছে= ১০

                     শুন্যপদ= ০৮

                     পদ ফাঁকা = নেই 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

ফিনান্স = পাশ করেছে= ৪৫

                     শুন্যপদ= ৯৫

                     পদ ফাঁকা = ৫০ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

মার্কেটিং = পাশ করেছে= ৭০

                     শুন্যপদ= ১১৬

                     পদ ফাঁকা = ৪৬ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

হিসাব বিজ্ঞান = পাশ করেছে= ৮২

                     শুন্যপদ= ১৫২

                     পদ ফাঁকা = ৭০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে


১৮ তম নিবন্ধন (স্কুল পর্যায় - ০২)

ইবতেদায়ী সাধারণ শিক্ষা = পাশ করেছে= ৭৭২

                     শুন্যপদ= ১৩৪১

                     পদ ফাঁকা = ৫৬৯

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

ইবতেদায়ী মৌলবি
 = পাশ করেছে= ৫২১

                     শুন্যপদ= ৭১৪৫

                     পদ ফাঁকা = ৬৬২৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

ইবতেদায়ী ক্বারি = পাশ করেছে= ১০

                     শুন্যপদ= ২২৯৪

                     পদ ফাঁকা = ২২৮৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

কম্পিউটার এন্ড টেকনলজি = ১১৭

ড্রেস মেকিং = পাশ করেছে= ৬৬ 

                     শুন্যপদ= ৬০

                     পদ ফাঁকা = নেই 

এই বিষয়ে বলতে পারবো না। 

জেনারেল ইলেকটনিক্সপাশ করেছে= ৪৫

                     শুন্যপদ= ৪৫ = 

                     পদ ফাঁকা = ০০ 

এই বিষয়ে বলতে পারবো না

আমাদের আর্টিকেলটি বা ভিডিও টি শেয়ার করে দিন। আপনাদের জন্য অনেক পরিশ্রম করি কাজেই এতটুকু সমর্থন দিয়ে আমাদের কাজকে আরও বেশি উৎসাহিত করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানায়।